বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ঈদের দিন রাতে নিজঘর থেকে মাদকাসক্ত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বকসিগঞ্জ থানা পুলিশ।

 

 

সোমবার ৩১ মার্চ দিবাগত রাত ১টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর এলাকার ধুমালীপাড়া গ্রামের নিজঘর থেকে আজমাইন হোসেন (২০) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আজমাইন হোসেন ধুমালীপাড়া গ্রামের তৌফিক হোসেনের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজঘরে ঘুমাতে যায় আজমাইন। তার বাবা তৌফিক হোসেন ধুমালীপাড়া মোড় থেকে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে নিজঘরে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে বকসিগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে রাত ১টার দিকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

 

স্থানীয়রা জানান, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে জামালপুর জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখা ছিল। ঈদের দুদিন আগে আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা তৌফিক হোসেন। স্থানীয়দের ধারণা, মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।

 

 

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ