বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় মধ্যরাতে নি’খোঁ’জ গৃহবধূ: মেঝে ও দরজার সামনে র-ক্তের দাগ।

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়ায় মধ্যরাতে নি’খোঁ’জ গৃহবধূ: মেঝে ও দরজার সামনে র-ক্তের দাগ।

 

কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে তিন সন্তানের জননী আখি আক্তার (৩৫) মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার চরম আতঙ্কে রয়েছে। তারা আশঙ্কা করছেন, আখি আক্তার গুম কিংবা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।

 

কারণ, তার নিখোঁজ হওয়ার পর ঘরের মেঝেসহ পেছনের দরজা থেকে বাড়ির প্রধান ফটক পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। নিখোঁজ গৃহবধূ আখি আক্তার ওই গ্রামের আলমগীর সিকদারের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়িতে আমন্ত্রিত অতিথিরা ছিলেন। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। মেহমান বেশি থাকায় আলমগীর সিকদার তার তিন সন্তানের মধ্যে দুইজনকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। এ সময় আখি আক্তার তার ননদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন।

 

 

রাত আনুমানিক সোয়া দুইটার দিকে তার ননদ জেগে তাকে না পেয়ে চিৎকার শুরু করেন। বাড়ির লোকজন ওই সময় এক নারীর চিৎকার শুনতে পান। দ্রুত গিয়ে তারা দেখেন, আখি আক্তারের ঘরের পেছনের দরজা খোলা, এবং মেঝে থেকে দরজার পথ ধরে বাড়ির সামনে পর্যন্ত রক্তের দাগ পড়ে আছে।

 

 

খবর পেয়ে কলাপাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে আখি আক্তার নিখোঁজ নাকি অন্য কোনো ঘটনার শিকার হয়েছেন, তা স্পষ্ট নয়।

 

 

এ ঘটনায় তার পরিবারের সদস্যরা অজানা আতঙ্কে রয়েছেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ