শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন যুবতীর।

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের গেরামর্দ্দন গ্রামে প্রেমিক ইব্রাহিমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ছাবিনা নামের এক যুবতী।

 

 

জানা গেছে, মৃত আলতাফ ফরাজির ছেলে ইব্রাহিমের সঙ্গে ছাবিনার চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ইব্রাহিম এবং বিভিন্ন স্থানে নিয়ে যান ছাবিনাকে। ঈদের দ্বিতীয় দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা এড়িয়ে যান ইব্রাহিম। পরে ছাবিনা তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।

 

 

এ খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তারা মেয়েটিকে পরামর্শ দেন, ছেলের উপস্থিতি না হওয়া পর্যন্ত স্থানীয় চৌকিদারের বাড়িতে থাকার। কিন্তু ইব্রাহিমের পরিবার বিয়েতে অসম্মতি জানালে ছাবিনা সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন এবং সেখানেই রাতযাপন করেন।

 

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ তৃতীয় দিনেও ছাবিনা ওই বাড়িতে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ