শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সানন্দবাড়ী সেতু হুমকীর মুখে ব্যবস্থা নেয়ার জোড়দাবি

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

সানন্দবাড়ী সেতু হুমকীর মুখে ব্যবস্থা নেয়ার জোড়দাবি জানিয়েছে এলাকার জনগণ। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বকসিগঞ্জ সানন্দবাড়ী ২৭ কিলোমিটারে জিঞ্জিরাম নদীর উপর সানন্দবাড়ী সেতু।

 

 

সেতু রক্ষায় নির্মান প্রতিষ্ঠান সেতুর পূর্বপাশে ২ শত মিটার পাকা পাইলিং এর ব্যবস্থা করে। বর্ষা মৌসুমে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভাঙ্গন তীব্র আকার ধারন করে। বাড়ীঘর, আবাদী জমি এবং সেতুর পূর্বদিকে ২ মিটার ভাঙ্গতে ভাঙ্গতে সেতু থেকে ২০ ফুট দুরে রয়েছে। আসন্ন বর্ষায় প্রথমে খর স্রোতা জিঞ্জিরাম নদী পাহাড়ী ঢলে
আঘাত করবে সেতুতে।

 

 

এখন স্রোত নেই, পায়ে হেটে
লোকজন নদী পারাপার হয়। বর্ষার সময নদী ভাঙ্গনে পানি উন্নয়ন বোর্ড এর দোরঝাপ শেষ নেই। শুকনা মৌসুম নদের তলদেশ থেকে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধ করার জন্য এলাকা বাসী সরকারের নিকট জোর দাবি জানান। সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের সৈযজ্জামান, বাহাদুর, জানান বিগত সরকারের নিকট জোর দাবি জানাই কোন কাজ হয়নি।

 

চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়উল ইসলাম জানান সানন্দবাড়ী সেতুর পূর্ব দিকে ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার কথা দিয়েছেন কাজ হয়নি। সেতু রক্ষায় বর্ষার আসার আগেই ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী জোরদাবি জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ