রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দুলাভাইয়ের বাড়িতে প্রেমিক যুগলের আত্মহত্যা

ইউসুফ আলী, বরগুনা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

বরগুনা জেলার  তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে  দুলাভাইয়ের বাড়ি থেকে পরকীয়া প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে  ৪নং শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম ইকবাল হাওলাদার। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। পরকীয়া প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের লামিয়া বেগম।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ২ এপ্রিল বিকালে পরকীয়া প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। বোন ও দুলাভাই ঢাকায় থাকায় তাদের আপ্যায়ন করেন তালই রহিম ডাক্তার। ব্যাপারটি জানাজানি হলে লজ্জার কারণে ওই বাড়ির দোতালায় উঠে প্রেমিক ইকবাল প্রেমিকার ওড়না গলায় পেঁচিয়ে ও লামিয়া ওই বাড়িতে থাকা নাইলনের রশি বেঁধে একইসঙ্গে আত্মহত্যা করেন।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, যুগলের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ