বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের বকসিগঞ্জ পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৩ এপ্রিল রবিবার জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলায় বগারচর ইউনিয়নের মধ্য টাংগারীপাড়া গ্রামে অদ্য বিকালে পুকুরের পানিতে ডুবে খোকন মিয়ার ছেলে দীন ইসলাম বিনয় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

স্থানীয়রা জানান, ১৩ এপ্রিল রবিবার বিকালে একই গ্রামের নানার বাড়িতে বেড়াতে যায় দীন ইসলাম বিনয়। পরে খেলতে খেলতে নানার বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেলে দুশ্চিন্তায় পড়ে যায় আত্মীয়স্বজনেরা।

 

 

পরে পুকুর থেকে শিশু দীন ইসলাম বিনয়ের মরদেহ উদ্ধার করা হয়। দীন ইসলামের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ,  সাংবাদিকদের বলেন , পুকুরের পানিতে ডুবে শিশুর মত্যুর ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ