বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  বুধবার জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের পুরান বাট্রাজোড় গ্রামের স্বামীর ঘর থেকে জু্লেখা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুলেখা বেগম পুরান বাট্টাজোড় গ্রামের গরু ব্যবসায়ী নাজমুল হকের স্ত্রী। জুলেখা বেগমের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

 

জানা গেছে, ১৬ এপ্রিল বিকাল ৪টার দিকে স্বামীর ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা জুলেখা বেগমের মরদেহ দেখতে পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

জুলেখা বেগমের ভাবী ফারজানা বেগম জানান, ১৫ এপ্রিল মঙ্গলবার ব্যবসার টাকা নিয়ে স্বামী নাজমুলের সঙ্গে ঝগড়া হয় জুলেখার। এসব কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান ফারজানা বেগম।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে ময়না তদন্তে পাঠানো হবে। রিপোর্ট আসলে জানা যাবে মৃত্যুর রহস্য।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ