রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ ডুবে থাকা অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১৯ এপ্রিল শনিবার বিকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামের রাস্তার পাশের পুকুরের কচুরীপানার নিচে ডুবে থাকা অজ্ঞাত পরিচয়ের একজন নারীর মরদেহ উদ্ধার করেছে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

জানা যায় ১৯ এপ্রিল শনিবার বিকালে ধাতুয়াকান্দা গ্রামের আনোয়ার হোসেনের পুকুরে কচুরীপানার নিচে থাকা একটি মরদেহ দেখতে পায় স্হানীয় লোকজন। পুলিশ খবর পেয়ে এসে কচুরীপানার নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ বছর। ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি এই এলাকায় মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করতেন। তবে কিভাবে তিনি মারা গেলেন তা কেউই বলতে পারেননি।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান, পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ