বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ বিষপানে কৃষকের আত্মহত্যা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৭ এপ্রিল রবিবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিন ধাতুয়াকান্দা গ্রামে বাচ্চু আকন্দের ছেলে আকরাম হোসেন (৫০) নামের এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে বলে তার পরিবার সুত্রে জানা গেছে।

 

২৭ এপ্রিল রবিবার সকাল ৯টার দিকে এমন ঘটনা ঘটে। পরে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকরাম হোসেম প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার খেয়ে আলাদা ঘরে ঘুমিয়ে পরে।

 

 

সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা বন্ধ দেখে ডাকাডাকির এক পর্যায়ে সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে আকরাম হোসেন বিষপানে আত্মহতা করেছে।

 

এ ব্যাপারে নিহত বড় ভাই আমিনুল ইসলাম জানান, কি কারণে আমার ছোট ভাই বিষ পান করে আত্মহত্যা করেছে তা আমরা কিছুই জানি না। তবে সে বেশ কিছুদিন থেকে তিনি মানসিক সমস্যাই ভোগছিলেন।

 

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ