বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে দেওয়ানগঞ্জ বকসিগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৩মে শুক্রবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকসিগঞ্জ উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত কয়েকদিনে বারি বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেলে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়াও মুন্দিপাড়া ব্রীজের মাথা থেকে মাটি সড়ে যাওয়ায় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কোন সময় ভেঙে পড়তে পারে ব্রীজটি। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।

জানা যায়,গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে বেড়েছে নদ নদীর পানি। তীব্র স্রোতের কারনে বেড়েছে ভাঙন। প্রতিদিন ভাঙছে বসতভিটা,ফসলি জমি।নিলাক্ষিয়া, মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নের প্রায় ৫০ টি বসতবাড়ি নদী গর্ভে চলে গেছে।

মেরুরচর ইউনিয়নের নতুন মুন্দী পাড়া গ্রামের বিদ্যুৎ মিয়া, সুন্দর আলী,জুয়েল মিয়া,ঘুঘরাকান্দি এলাকার ফকির আলী, গামা শেখ,সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারী এলাকার হাসর আলী সহ প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও ঘুঘরাকান্দি বাজার মসজিদটি ভেঙ্গে গেছে। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষগুলো।

অনেকেই ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বৃহস্পতিবার নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত নদীভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

ভাঙনে ক্ষতিগ্রস্থ জুয়েল মিয়া বলেন,এর আগেও বেশ কয়েকবার নদীভাঙনের শিকার হয়েছেন। এবার তীব্র ভাঙনে বাড়িঘর নদী গর্ভে চলে গেছে। এখানকার ক্ষতিগ্রস্থ মানুষ অতি দরিদ্র্র কৃষক। তাদের অনেকের নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই।

ঘুঘরাকান্দি এলাকার ভাঙনে ক্ষতিগ্রস্থ ফকির আলী, গামা শেখ, হাসেম আলী, মকবুল শেখ বলেন, তাদের সবাই কমবেশি ভাঙনের শিকার।ভাঙনে সহায় সম্বল বলতে যা ছিল, তার সব শেষ হয়ে গেছে। ফসলি জমিও নদীতে চলে যাচ্ছে। বারবার আবেদন করা হলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের।

মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন,নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। ভাঙনে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তাদের সব ধরনের সহযোগীতা করা হবে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা জানান,মুন্দিপাড়া ব্রীজটির এপ্রোচ ধসে যাওয়ার খবর পেয়েই সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চলাচলের জন্য আরেকটি সাকোর ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ইতোমধ্যে নদীভাঙনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের তালিকা হচ্ছে,প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ