শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শুধু কয়েক দিনের আন্দোলনে সরকারের পতন ঘটেনি: মুজাহিদুল ইসলাম

ফরিদপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

শুধু ছাত্রসমাজের আন্দোলনে কিংবা কয়েক দিনের আন্দোলনে সরকারের পতন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষ অত্যাচার সহ্য করে দেশে একটি বারুদের বাক্সে পরিণত হয়েছিল। ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন সেই বারুদকে জ্বালিয়ে দেয়।’

 

আজ সোমবার বিকেলে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম এ কথাগুলো বলেন। মুজাহিদুল ইসলাম আরও বলেন, কোটাবিরোধী না হলে অন্য ইস্যুতে আন্দোলনেও এটা (সরকার পতন) সম্ভব হতো। কেননা, দেশের কুলি, মজুর, শ্রমিক এ পরিবর্তনের আকাঙ্ক্ষায় বুক বেঁধে বসেছিল। এ আন্দোলনের মাধ্যমে তাই দেশের মেহনতি মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি ঘটেছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ