মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?

-ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা কি আবার দিল্লি ছকে পড়তে
যাচ্ছি? চৌদ্দশ্#৩৯; শহীদের জীবনের বিনিময়ে এই দিল্লির গোলামী থেকেই

 

তো আমরা মুক্তি হয়েছি। বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। মঈনউদ্দিনরা মিলে প্রণব মূখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, আমরা সকল বাহিনীকে বলছি, আপনারা পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন।

দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোন প্রয়োজন নেই তা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নিবেন। শনিবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১লা জানুয়ারি থেকে
নির্বাচিত সরকার দেখতে পাওয়ার আপনি কে ? এটা রাজনৈতিক দল,
ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনীর পুলিশ, র্যাব বলতে পারে না।

আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের
কর্মচারীর ভাষা কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে। আমরা কি আবার দিল্লি ছকে পড়তে যাচ্ছি?

 

তিনি বলেন, চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪্#৩৯;র গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক
নেতারা এখান থেকে শিখবেন। পরবর্তীতে সে ভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামীলীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি
এসব বাংলাদেশে থাকবে না।

 

গত ১৭/১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সব নাই হয়ে
যাব।

 

এবি পার্টির নাটোর জেলার আহবায়ক মো. শাহ্ধসঢ়; আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতৃৃবন্দ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ