বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সিংড়ায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

শরিফুল ইসলাম উপজেলার সরাবাড়ি গ্রামের মো. আরমান আলীর ছেলে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হলেও বর্তমানে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো পদে নেই তিনি।

ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়।

 

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ৩রা সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ