বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ  জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে সানন্দবাড়ী  সেতু হুমকি 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ মে  সোমবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের জিঞ্জিরাম  নদীর উপর নির্মিত সানন্দবাড়ী সেতু হুমকির মধ্যে রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে
স্রোতে ভাঙ্গন তীব্র আকার ধারন করছে। ভাঙ্গন রোধ করতে না পারলে যে কোন সময় সানন্দবাড়ী সেতুর দক্ষিন পাশে ভেঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
সেতুর পূর্ব দিকে  ২ শত মিটার  নদী শাসন ছিল। স্রোতের তোরে জিঞ্জিরাম নদী ভাঙ্গতে ভাঙ্গতে সেতুর দোর গড়ায় ২০ গজের মধ্যে পৌঁছেছে। যে কোন সময় সেতুর নীচ থেকে মাটি সরে গিয়ে ঝুকির মধ্যে পড়বে
সেতু। বর্ষা বন্যা আসলে সবাই ভাঙ্গনের কথা বলে।সেতুর পূর্ব দিকে আবাদী জমি ভাঙ্গছে।ভাঙ্গনে কিছু বাড়িঘর সরিয়ে নিচ্ছে।
চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান  ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হয়েছে। দ্রত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দিয়েছে।ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার জন্য এলাকার জনগণ জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ