শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে দোকানে ভয়াবহ আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

নাটোর শহরে আলাইপুরে ভাই ভাই বেডিং হাউজ নামে একটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এতে প্রায় ১২/১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক জানিয়েছেন।

 

সোমবার(২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে হঠ্যৎ করে দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল আসেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ১০/১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা পুড়ে যায়। দোকানে ফোম, তুলা,  পদ্দা কাপড়চোপড়সহ দাহ্য পদার্থ ছিল।

দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, সকালে হঠ্যৎ দোকানে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভিতরে সবকিছু পুড়ে যায়। এতে আমার ১২/১৫ টাকার ক্ষতি হয়েছে। তবে ধারণা করছি, সিগেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, দোকান মালিকের ফোন পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এসে দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমান জানতে আমাদের কর্মীরা কাজ করছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ