বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে আওয়ামীলীগের  তিন নেতা গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৭ মে জামালপুরে কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
 গ্রেফতারকৃতরা হলেন- জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কানন ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) নাজমুস সাকিব জানান, মঙ্গলবার (২৭ মে) ভোররাতে টাঙ্গাইল জেলার মধুপুর  উপজেলার সোলাকুড়ি এলাকার এক ভাড়া বাসা থেকে জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ
মোখলেছুর রহমান জিন্নাহকে গ্রেফতার করা হয়।
 এদিকে, দুপুরে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহান কাননকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়াও তিনি মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন
মহিলা আওয়ামী লীগের সভাপতি।
অপরদিকে, পৃথক আরেক অভিযানে মেলান্দহ উপজেলা  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি নাজমুস সাকিব আরও বলেন, গ্রেফতারকৃতদের নামে নাশকতার মামলা রয়েছে। থান পুলিশের মাধ্যমে তিনজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ