বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

আজ ২৯ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় পাথরঘাটা কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিলো “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ” বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে পক্ষে অংশে গ্রহণ করে তাসলিমা মেমোরিয়াল একাডেমি ও বিপক্ষে অংশ গ্রহণ করে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানই পাথরঘাটা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বিপক্ষদল কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে তাসলিমা মেমোরিয়াল একাডেমি।

 

বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক নাজমুল হক সেলিম, পাথরঘাটা কেএম সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো শহিদুল ইসলাম, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জাহাঙ্গীর হোসেন ৷ সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আহসান হাবীব। সভা সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, বিতর্ক প্রতিযোগিতার বিচারকমন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ