বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীর

বরিশাল সদর উপজেলা প্রতিনিধি (মোঃ সোহেল রানা)

সংবাদটি শেয়ার করুন....

 

২৫ নভেম্বর দুপুর ১ টায় ব্রিগেডিয়ার জেনারেল মুনীর শেবাচিম হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তাকে ফুলের শুভেচ্ছা জানান হাসপাতালের উপপরিচালক ডাঃ এস. এম. মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডাঃ মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৬৮ তম পরিচালক হিসেবে সদ্য যোগদান করেন।

গত ৭ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন।

তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের আগে তিনি ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‍

এছাড়া তিনি আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং ডিপোও কমান্ড ছিলেন। তিনি ফিল্ড মেডিকেল ইউনিট এবং বিডিআর ও বিজিবিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।

তিনি জাতিসংঘের দুটি মিশনেও দায়িত্ব পালন করেছেন। তার অসামান্য ক্রিয়াকলাপের জন্য তিনি সেনা গৌরব পদক এবং সেনা উৎকর্ষ পদক এ ভূষিত হয়েছেন। তিনি সেনা সদর দফতরের সামরিক সচিব শাখায়ও কাজ করেছেন।

যেখানে মানবসম্পদ ব্যবস্থাপনা, বিশেষ করে আর্মি মেডিকেল কর্পস অফিসার, ডেন্টাল কর্পস অফিসার এবং নার্সিং অফিসারদের ক্যারিয়ার পরিকল্পনার উপর কাজ করেছেন।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা এবং বরিশালবাসী হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ