শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা, ও   দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শুক্রবার জামালপুর  শহরের দয়াময়ী মোড়ে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বিএনপি নেতা দিলীপ দে, ফারুক আহমেদ,মোস্তাফিদুল হাসান রিপন, শ্রমিক নেতা ফজলুল হক, সাবেক ছাত্রনেতা একরামুল সিদ্দিকী ময়না,

সাবেক বিএনপি নেতা মনি চৌধুরী, সাবেক কৃষক নেতা আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মাসুদ খান, শফিকুল হাসান তুষার, রেজোয়ান অপু, লিখন শেখ, মাজহারুল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম রানা, তৌহিদ নাসরুল্লাহ, রোমেন বিপ্লবসহ আরও অনেকে।

এসময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ