শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩১ মে শনিবার শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১মে)  বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের বাবা একজন রিক্সা চালক। তারা দুই বোনই স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী।

 জানা গেছে, আজ শনিবার বিকেলে সকলের অজান্তে ৫বান্ধবী মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়। গোসল করাবস্থায় জমজ দুই বোন নিলা ও শিলা সহ আরো একজন  পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে। উদ্ধারকৃত  ৩ জনের মধ্যে নিলা ও শীলা মৃত্যুবরণ করে।

এদিকে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ