রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদ থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১জুন রবিবার জামালপুর জেলার  দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে এক বৃদ্ধার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।১ জুন রবিবার  দুপুরে

দেওয়ানগঞ্জ  উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামে নদীতে পাওয়া যায়।বৃদ্ধার পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান সাংবাদিকদের  জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়। সেখান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর  মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি জানান, লাশ উদ্ধারের পর জনৈক নারী প্রথমে অজ্ঞাত ওই নারীকে চিনতে পারলেও কিছুক্ষণ পর তিনি তা অস্বীকার করেন।

 

ওসি নাজমুল হাসান আরো জানান, কোথায়, কিভাবে ও কখন এই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে পাঁচ-ছয় দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ