শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে রাস্তার পাশে থেমে থাকায় পিকাআপের সাথে অপর পিকাআপের ধাক্কায় চালক ও সহকারি নিহত!

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

নাটোরে রাস্তার পাশে থেমে থাকায় পিকাআপে

০২জুন২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার দিলাগত রাত আনুমানিক ১১,এগারোটার সময় এই ঘটনা ঘটে নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় একটি পিকাপের ধাক্কায় অপর পিকাপের চালক ও সহকারি নিহত হয়েছে।

চাকা ফেটে বিকল হওয়া পিকাপটিতে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকাপ তাদের ধাক্কা দিয়ে চলে যায়। নিহতরা হলেন আব্দুল মজিদ (৭০) ও রনি (৩৫)উভয়ের বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা

খোঁজ নিয়ে জানা যায়, রাত ১১টা থেকে নাটোর শহরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এতে শহরের মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এ সময় রাজশাহী থেকে আম বোঝাই একটি পিকআপ নাটোর শহরগামী চকবৈদ্যনাথ চামড়াপট্টি অতিক্রমের সময় টায়ার বাস্ট হয়। এসময় চালক ও তার সহকারি পিকাপটি পেছনে বেঁধে রাখা একটি অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এসময় পেছন থেকে আরেকটি পিকাপ তাদের এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, নিহত দুজনের নাম পরিচয় জানা গিয়েছে তাদের দুজনের বাড়ি পাবনা জেলায় তবে স্থানীয়রা জানান ঘাতক যানটিও একটি পিকাপ ছিল। দুজনের মরদেহ নাটোর জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নেওয়া হচ্ছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর সদর থানার (ওসি) মাহবুবুর রহমান তিনি জানান যে ঘাতক পিকআপটি পালিয়েছে তা সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের স্বজনেরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ