বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জ আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩ জুন মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

৩ জুন মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন সাংবাদিকদের জানান , নাশকতার মামলার আসামি আওয়ামীলীগ নেতা ও কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপি কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

 

এ ঘটনার দু’বছর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি হলেন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ