বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনায় ঈদ সামনে রেখে যৌথবাহিনীর চেকপোস্ট, মোটরসাইকেল জব্দ ‎

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। গতকাল বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা এলাকার পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।


‎নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে ১২ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ।

‎চেকপোস্ট চলাকালীন প্রায় ১৫০টি মোটরসাইকেল, প্রাইভেট কার ও মিনি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র যাচাই করা হয়। এসময় নিয়ম না মানায় ৫টি বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎নিরাপদ ও সুশৃঙ্খল ঈদ উদযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ