বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ জুন রবিবার শেরপুর জেলায় যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ১৫ জুন রবিবার সকালে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাউড়া বাঁশতলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া পার্শ্ববর্তী সাপমারী কামারবাড়ি এলাকার ছফর উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।

ওই ঘটনায় বাসটিকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এবং শেরপুর-ঢাকা মহাাসড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস গিয়ে বাসের আগুন নেভায়।

জানা গেছে, রবিবার সকাল ১১টার দিকে মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাউড়া বাঁশতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মজনু মিয়া মারা যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং সড়ক অবরোধ করে। এতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ