সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় নারী উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ 

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

নারীর জীবন রক্ষা, নারীর স্বাস্থ্য ঝুঁকি এড়ানো, উপকূলের তরুণীদের বয়ঃসন্ধিকাল শুরু থেকে মাসিক চলাকালীন নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন চরলাঠিমারা গ্রামের ১০ জন নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণে উপকূলের নারী উদ্যোক্তা উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির ও চরলাঠিমারা সিসিআরসির সহযোগিতায় এবং চরলাঠিমারা জলবায়ু যুব সংগঠন বাস্তবায়ন করছে এ প্রশিক্ষণ। প্রশিক্ষক ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুচিতার নির্বাহী পরিচালক ফাতিহা পলি ও মনিজা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিডির প্রোগ্রাম অফিসার অভিজিৎ মজুমদার, ফিল্ড অফিসার ওয়ারিচুর রহমান, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

ফাতিহা পলি বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রথমেই তরুণীর বয়ঃসন্ধিকাল থেকেই মাসিক চলাকালীন নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহার করা উচিৎ। গ্রামে এখনো অনেক নারী সচেতন নয়, একটু অসতর্কতা এবং ভুলের কারণে অনেক নারী জরায়ু ক্যান্সারসহ  গাইনী বিষয়ে নানা রোগে আক্রান্ত হয়।

তিনি আরও বলেন, ১০ জন নারীকে সেলাই মেশিনের কাজ এবং নিরাপদ স্যানিটারি প্যাড তৈরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ঘরোয়াভাবে নিজেদের চাহিদা মিটিয়ে এগুলো বাজারজাত করে স্বাবলম্বী হতে পারবে।

সিসিডিবির পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সংগঠন চরলাঠিমারা জলবায়ু যুব সংগঠনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং বাজারজাতের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করাই আমাদের উদ্দেশ্য।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ