বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ মাওয়া এক্সপ্রেসওয়েতে

মোঃ আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য  ২০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ  রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকারের চাকা নষ্ট হয়ে গেলে চালক ও যাত্রীরা তা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি হাইস মাইক্রোবাস এসে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর বিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।

  
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ