বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সানন্দবাড়ী কলেজ কেন্দ্রে এইচ এস সি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ জুন বৃহস্পতিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কলেজ ও ভেনু কেন্দ্র সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এইচ এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সানন্দবাড়ী কলেজও স্কুল ভেনু কেন্দ্রে এ বছর সানন্দবাড়ী কলেজ, বাঘারচর কলেজ ও গাজী নাছির উদ্দীন কলেজসহ ৩টি কলেজের মোট ৪২৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। ছাত্র ২৫৫ জন ও ছাত্রী ১৬৯ জনের মধ্যে ৭ জন অনুপস্থিত ছিণ।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ভেনু কেন্দ্রে পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশিদ আলম চৌধুরী। অপরদিকে সানন্দবাড়ী কলেজ কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ উপজেলা ইন্সট্রাক্টর ইউ আর সি মহির উদ্দিন।

 

সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সিরাজুল
ইসলাম বলেন, এবার ৩টি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় মোট ৪২৪ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের বাহিরে এবং ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আগামী সকল পরীক্ষা যেন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সে উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ