সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে ক্যান্সারে আক্রান্ত দম্পতির বাচার আকুতি।

মোঃ আমজাদ হোসেন , রাজিবপুর, (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রামের রাজিবপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন এক গরীব দম্পতি।সহায় সম্বল বিক্রি করে বাচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু মাঝপথে থেমে যাওয়ার উপক্রম হয়েছে চিকিৎসা ব্যবস্থার। অর্থের অভাবে সুচিকিৎসার ব্যাবস্থা করতে পারছে না ওই দম্পতি।
উপজেলার মরিচাকান্দি গ্রামের বাসিন্দা তারা। আব্দুল গনি ও তার স্ত্রী সুফিয়া খাতুন। উভয়ই ব্লাড ক্যান্সারে ভুগছেন।
ঢাকাতে কয়েক বার পরীক্ষা নিরিক্ষা পর তাদের ক্যান্সারে ধরা পরে।।

 

বর্তমানে ময়মনসিংহের সিরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুলগনি জানান,প্রথমে তার ক্যান্সার ধরা পরে।তাকে সেবাযত্ন করতে করতে তার স্ত্রী সুফিয়াও আক্রান্ত হয়ে পড়েছে।

 

গত কয়েক মাসে চিকিৎসার ব্যয়ভার বহন করতে সহায় সম্বলহীন হয়ে পরেছেন।নিয়মিত থেরাপি নিতে হয় তাদের।বাড়ির ভিটে ছাড়া আর কিছু নেই। তার সহধর্মিণী সুফিয়া খাতুন জানান ২ ছেলে কামলা কিষাণের কাজ করে সংসার চালান।আমাদের কারণে তারাও ভেঙ্গে পরেছে।
ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান,দম্পতির যে অবস্থা তাদের জন্য আর্থিক সাহায্যে ছাড়া কোন উপায় নেই।

তাদের সাহায্যের জন্য সকলের সহযোগিতার আহবান করেছেন তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ