মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে ব্যক্তি উদ্যোগে সেতু মেরামত

মোঃ আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

কখনো বাঁশর সাঁকো তৈরি করা, কখনো রাস্তা মেরামত করা, কখনো রোগীর সেবা করা, শীতার্ত মানুষকে সাহায্য করাসহ বিভিন্ন ধরনের সেবা মূলক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এই মানুষটি হচ্ছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার অন্তর্গত চর সজাই দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুর রহমান।

 

সম্প্রতি একটি কাঠের তৈরি সেতুর মেরামত করে এলাকায় আলোচনার সৃষ্টি করেছেন।

ধারন ক্ষমতার বাইরে মালামাল বহন ও যাত্রীবাহী যানবাহন চলাচল করায় কাঠের তৈরি সেতুটি একেবারে ঝুঁকিপূণ হয়ে পড়েছিল।

তারপরও প্রতিনিয়ত যাতায়াতে এটি ছাড়া কোন উপায় ছিল না। সেতুটি চলার উপযোগী করে তুলতে নিজের টাকায় মেরামত করলেন সমাজ সেবক এই শিক্ষক।রাজিবপুর উপজেলার বদরপুর এলাকায় খাজার ঘাট নামের কাঠের তৈরি সেতু।

জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে দেড় বছর আগে তৎকালীন সংসদ সদস্যের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর এক বছর স্বল্প ভারী যানবাহন চলাচল করলেও বর্তমানে ঝুঁকিপূণ হয়ে পড়েছে।
জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ না নেয়ায়
সেতুটির ভেঙ্গে পরার উপক্রম হয়।

আসন্ন বন্যার সময় জনদুর্ভোগের কথা বিবেচনা করে এটি মেরামতে উদ্যোগী হন আমিনুর রহমান। গত তিন দিনে নিজের টাকায় কাঠ, বাঁশ,লোহা ও শ্রমিক যোগাড় করে সেতুটি মেরামত করেন। শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে।

এ বিষয়ে শিক্ষক আমিনুর রহমান জানিয়েছেন, সেতুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু বর্তমানে এটি চলাচলে খুব ঝুঁকি পুর্ন হয়েছিল। তাই নিজের টাকায় এবং বদরপুর এলাকায় রাকিব হাসান সহ স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় সেতুটি মেরামত করেছি।

 

রাজিবপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান বলেন,নিজের টাকা খরচ করে এ রকম একটি জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করা আসলে প্রশংসার দাবিদার।

রাজিবপুর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আঃ রশিদ সরকার বলেন জনগণের স্বার্থে এমন একটি কাজের জন্য আমিনুর রহমান মাস্টারকে ধন্যবাদ দেয়া দরকার।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ