বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে জঙ্গলে বন্য হাতির মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্য হাতির দল ধানখেতে ও লোকালয়ে কম প্রবেশ করে।

৫ জুলাই শনিবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী জঙ্গ‌লে এক‌টি বন্য হা‌তির মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। হা‌তি‌টি‌ বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে ব‌লে ধারণা কর‌ছে বন বিভাগ। ৫ জুলাই শ‌নিবার সকাল ৯টার দি‌কে নালিতাবাড়ী উপ‌জেলার সীমান্তবর্তী কাটাবা‌ড়ী ব‌নের পা‌শ থেকে হা‌তি‌টির মর‌দেহ বন বিভাগ উদ্ধার ক‌রে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

বন বিভাগ ও এলাকাবা‌সী সূ‌ত্রে জানা গেছে, বন্য হা‌তির আক্রমণ থে‌কে বা‌ড়িঘর ও ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকেরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্য হাতির দল ধানখেতে ও লোকালয়ে কম প্রবেশ করে।

৪ জুলাই শুক্রবার রাতে প্রায় ৮-১০টি বন্য হাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ী এলাকায় আসে। একপর্যায়ে রাতের কোনো এক সময় হা‌তি‌টি‌কে বিদ্যুতের তা‌রে জ‌ড়ি‌য়ে মারা হ‌য়ে‌ছে ব‌লে ধারণা কর‌ছে বন বিভাগ। পরে সকা‌লে হা‌তির মৃত্যুর কথা শু‌নে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ‘হা‌তি‌টির বয়স ১৫ থে‌কে ১৬ বছর হ‌বে। রা‌তের কোনো এক সময় হা‌তি‌টি‌কে বিদ্যুতের তা‌রে জ‌ড়ি‌য়ে মারা হ‌য়ে‌ছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। ত‌বে ময়নাতদ‌ন্ত ক‌রা হ‌বে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে কথা ব‌লে পরবর্তী পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।’

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ