বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নকলা সড়ক দূর্ঘটনায় নিহত শিশু আহত ৫ জন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৭ জুলাই সোমবার বেলা ১১ টার সময় শেরপুর জেলায় নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, ৫ জন আহত হয়েছে।

সাত মাসের সন্তানের নিথর দেহ পড়ে আছে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়। অপরদিকে মুমূর্ষু পিতা-মাতাকে নেওয়া হয়েছে ৫০ কিলোমিটার দূরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

 

নিহত শিশুটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র সন্তান। এ দুর্ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ মোট ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অন্যরা হলেন- সি এন জি চালক বাবলা (৪০), নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান (৩৫), পূর্বধলা উপজেলার সেতু(২০)।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.মালিহা নুজাত জানান, এ দুর্ঘনায় একটি শিশু নিহত হয়েছে। এছাড়া আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সি এন জি আটক করেছে। এ ঘটনায় নকলা থানায় মামলার প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ