শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজৈর উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।

এসময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, এরা আমাদের সমাজের অংশ। বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুকায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  রাজৈর থানার ওসি মোঃ শেখ সাদি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, প্রধান শিক্ষক খাদিজা আক্তার, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জানান, ৩টি বিভাগে বালক ও বালিকা ৪টি ইভেন্ট মোট ৫০ জন শিশু অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জাতীয় পর্যায় ঢাকায় অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার জার্সি ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ