রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসচাপায় নিহত দুই

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ১৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  রবিবার শেরপুর জেলায় ঝিনাইগাতীতে দ্রুতগতির একটি মাইক্রোবাসচাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। ১৩ জুলাই রবিবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল (৯) ও মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া (১০)। এ ঘটনায় একই গ্রামের মো. সাইব আলীর ছেলে মো. আমিন (৯) গুরুতর আহত হয়েছে। হতাহতরা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল মাদ্রাসাছাত্র সাকিবুল, জাকারিয়া ও আমিন। পথিমধ্যে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় পৌঁছালে বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়।

 

স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। একই সাথে অবস্থার অবনতি হওয়ায় আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা জানান, দুইজন শিশু হাসপাতালে আনার আগেই মারা গেছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। পলাতক চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ