বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে মব সন্ত্রাস ও আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ জুলাই মঙ্গলবার গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের সারাদেশে মব সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ জুলাই সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে স্বৈরাচারের উত্তরসূরীরা মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে।

তাদের হুঁশিয়ারি করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান তারা। জেলা উপজেলা ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ