শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিসিএসে ভাইভায় নম্বর কমাতে চায় পিএসসি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের হয়। পিএসসি চায় এ নম্বর ১০০ করতে। সেক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বর হবে। পিএসসির পক্ষ থেকে এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পিএসসির একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।ওই সূত্র বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের অনুমোদন পেলে বিসিএসের মৌখিক পরীক্ষায় এটি কার্যকর হবে। ৪৪তম বিসিএস থেকেই এটি শুরু হতে পারে।

এদিকে ৪৭তম বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে পিএসসি। আজ সোমবার এ-সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক (৩৫০) করা যায়।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার প্রকাশ করেছে পিএসসি। এ বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭, আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়, শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ