বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর জেলা পুলিশ কর্তৃক মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত।

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ জুলাই সোমবার সকাল ৭.৩০ ঘটিকায় জামালপুর জেলা পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে জামালপুর জেলার সকল অফিসার ও ফোর্সের সমন্বয়ে জুলাই/২০২৫ মাসের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর মহোদয়।

 

পুলিশ সুপার মহোদয় কিট প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

 

এসময় জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর এবং পুলিশ পরিদর্শক(সঃ)’গণ উপস্থিত ছিলেন।
উক্ত কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ শাহ আলম, আরআই, পুলিশ লাইনস্ জামালপুর।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ