শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

মোঃ আমজাদ হোসেন , রাজিবপুর, (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  সোমবার জামালপুর জেলার বকশীগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক লন্ডনী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ২৭ জুলাই রবিবার রাত ১০টার দিকে বকসিগঞ্জ উপজেলার হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুর রাজ্জাক লন্ডনীর বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবন্দবের গ্রামের জহির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির খাবার বহন করে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক লন্ডনী ।বকসিগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ‘আকসা পরিবহন’ বাসের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

 

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহাম্মেদ বলেন, “দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ