বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বুধবার জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু।

৩০ জুলাই বুধবার  দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হল সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

কারাগার থেকে জামিনে বের হয়ে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায়ের ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন।

 

বক্তারা আরো বলেন, তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে ।বাবু চেয়ারম্যান হিসেবে ফিরে আসতে পারলে এলাকাবাসীর ক্ষতি করবে।

শুরু হবে তার অন্যায়, অত্যাচার ও নির্যাতন। তাই দ্রুত সময়ের মধ্যে বাবুকে আবারো বরখাস্ত ও গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা ।

বক্তব্য রাখেন সাধুর পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ সভাপতি রাশেদুরজ্জামান সোনা মিয়া, উপজেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহম্মেদ সুমন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ জামালপুর জেলার প্রধান সমন্বয়ক আল মানছুর মুহিদসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদের গেটে তালা ঝুলিয়ে দেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ