রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বুধবার জামালপুর সদর উপজেলা নুরুন্দির আড়ালিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে পুলিশ সদস্য নিহত হয়েছে।

 

বুধবার ৩০ জুলাই  বিকেল ৫টার দিকে সদর উপজেলার নুরুন্দির আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান।

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান শিপন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। সে জামালপুর সদর উপজেলার নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ জানায়- বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দি তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেল নিয়ে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হয় পুলিশ সদস্য আবিদ হাসান। এসময় নুরুন্দির আড়ালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে পুলিশ আবিদ হাসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় তার। তবে দূর্ঘটনার পর ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায় চালক।

নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন- সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান শিপন নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ