রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মার্চ ফর জাস্টিস কর্মসুচী মানববন্ধন অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মার্চ ফর জাস্টিস কর্মসুচী পালন উপলক্ষে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসুচী পালিত হয়।

ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতার দাবিতে জামালপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আহ্বায়ক আইনজীবী মো. আব্দুল হাইয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র টেকসই হয় না। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে আসছে। যার অংশ হিসেবে আজকের এই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হচ্ছে।

 

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আইনজীবী মোবারক হোসেন,

 

জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-আহবায়ক আইনজীবী দেলোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির অডিটর আইনজীবী শফিকুল ইসলাম রাজু, আইনজীবী রফিকুল ইসলাম জুলহাস প্রমুখ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সদস্য সচিব রিশাদ রেজওয়ান বাবু প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ