রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের বকসিগঞ্জে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৪ আগষ্ট ২০২৫ খ্রিঃ রোজ সোমবার জামালপুর জেলার বকশীগঞ্জে নিজ বাড়ির পাশে জলপাই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাম আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ৩ আগস্ট ২০২৫খ্রিঃ বিকেলে বকসিগঞ্জ উপজেলার সীমার পার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত লাম আক্তার বকশীগঞ্জ পৌরসভার সীমার পার এলাকার মো. শহিদুল্লাহ দিপু ও শাপলা আক্তারের মেয়ে। সে বকসিগঞ্জ উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে লাম আক্তার বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে নিজ বসতঘরের দক্ষিণ পাশে একটি জলপাই গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা-বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছিল লাম আক্তারের। ধারণা করা হচ্ছে, এ থেকেই সে মানসিক অস্থিরতায় তার এই সিদ্ধান্ত হতে পারে।

 

এ বিষয়ে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারন জানার চেষ্টা চলছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ