অদ্য ০৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জেলা পুলিশ নাটোরের জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোর সভায় সভাপতিত্ব করেন।
সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতন মামলা পর্যালোচনা, চুরি ও দস্যুতা সংক্রান্ত তথ্য, মাদক মামলা পর্যালোচনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সম্পর্কিত করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার, নাটোর মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিল, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণসহ অন্যান্য উত্তম কাজে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও ইউনিটকে সম্মাননা স্মারক প্রদান করেন ।
পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
তিনি নাটোর জেলায় চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন।
সভায় জেলা পুলিশ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবু, ইন্সপেক্টর, সদর কোর্ট, নাটোর জনাব মোঃ মোস্তফা কামাল, ইন্সপেক্টর অপরাধ শাখা জনাব নীরেন্দ্রনাথ মন্ডল, ইন্সপেক্টর, অফিসার ইনচার্জ, বড়াইগ্রাম থানা জনাব মোঃ গোলাম সারওয়ার,
অফিসার ইনচার্জ, নলডাঙ্গা থানা জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাগাতিপাড়া থানা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, গুরুদাসপুর থানা জনাব মোঃ আসমাউল হক, অফিসার ইনচার্জ, লালপুর থানা,
জনাব মোঃ মমিনুজ্জামান, অফিসার ইনচার্জ, সিংড়া থানা জনাব রফিকুল ইসলাম, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) নাটোর ,জনাব মোঃ রেজাউল করিম, ইন্সপেক্টর, ডিএসবি জনাব মোঃ মশিউর রহমান, ইন্সপেক্টর, পুলিশ কন্ট্রোল জনাব সাইদূর রহমান, সিআইডি নাটোর প্রতিনিধিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।