রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত এক আহত ২০

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৭ আগষ্ট বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে ২০ জন যাত্রী আহত হয় এবং সোহেল মিয়া (৩ মাস বয়স) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আকাশ বিকাশ’ পরিবহনের বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং আহতদের দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ সময় নিখোঁজ ছিলেন,শিশু সোহেল মিয়া। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার নলকুড়া ইউনিয়নের বারোয়ামারি গ্রামের রফিক মিয়ার ছেলে।

 

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান। তারা উদ্ধার তৎপরতা তদারকি করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ