৮ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার দৈনিক কালের কণ্ঠ ও বাংলাটিভির দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক তারেক মাহমুদের মা ফাতেমা বেগমের নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। ৭ আগস্ট, বৃহস্পতিবার যোহর নামাজের পর মরহুমের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
গতকাল ৭ আগস্ট রাত ৮ টা ৫ মিনিটে ময়মনসিংহ বিভাগী শহরের একটি বেসরকারি হাসপাতালে ফাতেমা বেগম (৭০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি মরহুমার নামাজে জানাজায় অংশ নেন।