শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহিম, ইসলামপুর উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের ইসলামপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে শনিবার ৯ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ  সকাল ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। প্রধান অতিথি হিসেবে ছিলেন উক্ত সমিতির সভাপতি ও সুরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী । বিশেষ অতিথি সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুস সালাম, পাঁচ বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বুলবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম,পুরারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক – শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজেদুল ইসলাম। পরে অবসরপ্রাপ্ত শিক্ষককে সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ