রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ  কার্যক্রমের ২য় দিন সম্পন্ন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলায় ট্রেইনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ জুন ২০২৫  কার্যক্রমের ২য়দিন  সম্প্ন্ন হয়েছে। সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে ধারণ করে আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
১ম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইকৃত যোগ্য প্রার্থীদের আজ শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test – PET) অনুষ্ঠিত হয়। সকাল ৮:০০টা থেকে ধারাবাহিকভাবে নিম্নোক্ত ইভেন্টসমূহ সম্পন্ন করা হয়—১. প্রথম ইভেন্ট: ২০০ মিটার দৌড় ২. দ্বিতীয় ইভেন্ট: পুশ-আপ ৩. তৃতীয় ইভেন্ট: লং জাম্প ৪. চতুর্থ ইভেন্ট: হাই জাম্প
দ্বিতীয় দিনের কৃতকার্য ও নির্বাচিত যোগ্য প্রার্থীদের আগামীকাল সকাল ৭:০০টার মধ্যে পুলিশ লাইন্স, জামালপুরে উপস্থিত হয়ে যথাযথ নির্দেশনা অনুযায়ী তৃতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়; নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ