রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর ঝিনাইগাতীতে বাসের চাপায় নিহত একজন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার শেরপুর জেলায় ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক বৃদ্ধ পথচারীর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জুলগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালবেলায় তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের (রেজি: নং ঢাকা মেট্রো-জ-১৪-২১৩৯) একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো গ্রামে।

 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ