বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জে গলায় বল আটকে শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০ আগষ্ট বুধবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় গলায় ম্যাজিক বল আটকে ইরামনি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ইরামনি ওই এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

জানা গেছে, ১৯ আগস্ট সকালে ম্যাজিক বল নিয়ে খেলা করার সময় সবার অগোচরে একটি ম্যাজিক বল গিলে ফেলে শিশু ইরামনি। বলটি শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট শুরু হলে বিষয়টি তার পরিবারের নজরে আসে।

 

পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বলটি বের করা সম্ভব হয়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক সালেহ মেহেদী সাংবাদিকদের জানান , ম্যাজিক বল শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় বের করা সম্ভব হয়নি। শিশুটিকে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ