রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারন সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন নির্বাচিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২৩ আগষ্ট জামালপুর শহরের লুইস ভিলেজের বিপরীত মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। পরিচালনা করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এম আব্দুল হালিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা দ্বিতীয় বার স্বাধীন হওয়ার সুযোগ নেই। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি আরও বলেন বিএনপি ভাঙ্গার চেষ্টা করবেন না বিএনপি নেতাকর্মীরা পরীক্ষিত। জামালপুরের নেতাকর্মীরা একসাথে আগামী সকল কার্যক্রম পরিচালনা করবেন।

 

 

প্রথম অধিবেশন শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম) কে সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নাম ঘোষণা করেন। সেই সাথে সহ সভাপতি হিসেবে লোকমান আহমেদ খান লোটন, শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, বাহাজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ